শোক/স্মৃতির কবিতা গদ্য কবিতা
হেঁটে চলা

হেঁটে চলা

পড়া: 14 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুবীর চৌধুরী

স্তিমিত হয়ে আসা শোকের
পুকুরে ঢিল পড়ে
আস্তে আস্তে হাঁটতে থাকি
নিহত রক্তাক্ত শবদেহের
পাশ দিয়ে চলে যাই, কে নিহত?

চারিদিকে ছিল আলোর ঝলক—
কালো কাপড়ে ঢাকা সব মুখ
বুকের ভেতরে হুহু বাতাস
কার কাছে যাই? বড় বিস্ময়ে মোড়া বাস্তবতা
চমকে উঠি। সত্তার খুব কাছে নিঃশ্বাস।
ক্রুর হাসে—এতই সহজ? জীবন বলে ডাকলেই
পাওয়া যায়, সন্ধ্যার নদীর ঢেউয়ে আসন্ন
গল্পের মতো রেখা, পৃথিবীর পাখিদের মতো
শীতরাতে ব্যথা আর কুয়াশার ঘর।
পৃথিবীর ক্লান্ত বুকে অন্ধকার তরঙ্গকে উপেক্ষা
করে হেঁটে চলা শান্ত পথে।
প্রকাশনা তথ্য: তুঁত ফুলের রঙ কাব্যগ্রন্থ থেকে

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা