বুকের গভীরে
পড়া: 14
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ভেসে গেছে জীবন
ছন্দপতনের শব্দে।
শোক-পাথরে মেঘ জমেছে
চোখের কোণে কোণে,
বুকের ভেতরে
ধীরে ধীরে জমে ওঠে জল
ছোটো ছোটো চড়ুই পাখির দল।
নেমে এসেছে তৃষ্ণা,
বুকের গভীরে।
জীবনের মাঝে ভেসে গেছে
অসার্থক রাত
হৃদয়ের স্তব্ধতা ভাঙে
নদীর বুক, কারা যেন
লিখে দেয় উদ্বেল প্রেমপত্র
দৃশ্য গন্ধ সঙ্গে করে
ঘুরি জীবনের দেশে।
প্রকাশনা তথ্য: তুঁত ফুলের রঙ কাব্যগ্রন্থ থেকে
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর