জীবনমুখী কবিতা গদ্য কবিতা
নীল তারা

নীল তারা

পড়া: 18 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুবীর চৌধুরী

কেটেছে দুঃসময়
মনের উঠোনে
ছুঁয়ে যায় গ্রামের প্রান্তর
এ প্রান্ত থেকে ও প্রান্তে।

স্বপ্নগুলো ভেসে বেড়ায়
মেঘকাটা আকাশের কোণে
চোখ মেলে নীল তারা
আলো দেবে সন্ধ্যাতারা
ঝড়ের দাপট থেমে যায়।

সুন্দরী বনে রাত নেমে আসে
ভারসাম্য রক্ষাকল্পে
দিকহীন, দৃষ্টিহীন
স্রোতের মাঝে নীল মেঘ
সোনালি চাদর বিছিয়ে...

পথ শেষে বেঁচে থাকে
স্মৃতি, ভালোবাসা।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা