জীবনমুখী কবিতা গদ্য কবিতা
তুমি বলেছিলে—

তুমি বলেছিলে—

পড়া: 16 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

তুমি বলেছিলে—

থাকবে আমার ঘরে,
ভোরের লালিমায় স্নিগ্ধ হয়ে
সবুজ আঁচল পরে...

আমি হাতুড়ি তুলেছি,
পাথর ভেঙেছি...
হাপরের আঁচে পৃথিবী পুড়িয়েছি...
গোলাপের বুক বিদীর্ণ করে
এনেছি কোমল দল...

লড়েছি...
হেরেছি...
আবার গড়েছি...

সাজিয়েছি সেই ঘর...

তুমি তো জানো না—

হিসেব শেষে আমি
দিশাহীন যাযাবর।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
সুজন মন্ডল

ভালো থাকবেন সবসময়।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা