জীবনমুখী কবিতা গদ্য কবিতা
আজ আবার বৃষ্টি এল

আজ আবার বৃষ্টি এল

পড়া: 20 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 2

সঞ্জয় মাহাত

আজ আবার
বিকেলভরে বৃষ্টি এল,
নীরস মনের গভীর কোণে
নতুন করে কৃষ্টি এল।

বাতানুকূল কাঁচের বাঁধন কেটে
মন ছুটল—

প্রাইমারি স্কুলের চৌকাঠ পেরিয়ে,
ঘাঘরের পাড়ভাঙা ঘাট...
আর...
কালীতলাটা পেছনে ফেলে
ধানের নারাকাটা মাঠ...

কচুর ডগায় জল জমে ফের
গুনছে প্রহর ভাই,
সবই আছে আগের মতো—
শুধু সঙ্গীগুলো নাই।

সজল, বিজন, জয়দেব, জয়ন্ত...
ভালো আছিস সবাই?
বাকিদের কথাও পড়ছে মনে,
নামগুলো মনে নাই...

হঠাৎ করে এক সমুদ্র রাগ
গুমরে উঠল মনে,
তারপর সঞ্চারিত হল...

সেই রাগে কালবৈশাখী ঝড় উঠল,
ভেঙে-চুরে ছারখার হতে
পাগলপারা মন ছুটল...

শোঁ শোঁ...
শনশন...
বনবন...
মটমট মটাস...

ভেঙে গিয়েছে সেই বুড়ো পলাশগাছটাও,
যার শাখায় শাখায় খোদাই করা ছিল
আমাদের বিচ্ছেদ।

শুধু ভাঙল না
সময় নামের দেওয়ালটা।

ভাঙলেই—
ছুঁয়ে আসতে পারতাম...

শৈশবটা...

মায়ের হাত ধরে দুর্গাপুজোর মেলাটা,
আর...
বাবার কাঁধে বসে ‘স্কুলে না যাওয়া’র জেদটা...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
সুজন মন্ডল

আরও লিখুন। ভালো লাগলো কবিতা পড়ে। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি।

SANJOY MAHATA

ধন্যবাদ

SANJOY MAHATA

ধন্যবাদ

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা