প্রেমের কবিতা গদ্য কবিতা
শুকনো পাতার হিসাব

শুকনো পাতার হিসাব

পড়া: 15 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

তুমি...

ছেড়ে যেতে ভালোবাসো,
আর আমি যেতে দিতে।

তুমি...

ব্যথা দিতে ভালোবাসো,
আর আমি কান্না লুকোতে।

তুমি...

গোড়ায় আঘাত দিতে ভালোবাসো,
আর আমি...
     ব্যথা-লেখা পাতা কুড়োতে।

কারণ ব্যথার হিসাব নবীন কাঁখে নয়,
লেখা থাকে...
     ঝরে পড়া শুকনো পাতায়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
সুজন মন্ডল

আমার মনের কথা বলে এই কবিতাটি।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা