জীবনমুখী কবিতা গদ্য কবিতা
উত্তরহীন

উত্তরহীন

পড়া: 16 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

সময়..?
লেখে ইতিহাস...
চির অনন্তে বিলীন;

হৃদয়..?
মাখে পরিহাস...
তবু শান্ত, অশ্রুহীন;

নয়ন..?
দেখে নতুন আশ...
খোঁজে সুখ ফেরার দিন?

স্বপ্ন..?
আঁকে রঙিন আকাশ...
ভোলে বাস্তব কঠিন;

স্মৃতি..?
জাগায় দীর্ঘশ্বাস...
তুলে রঙিন ঋণ;

জীবন..?
হাজার প্রশ্নের পাশ...
উত্তর নয় অধীন!

মৃত্যু..?
নিভায় প্রকাশ...
নাকি করে দেয় স্বাধীন?

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
সুজন মন্ডল

অসাধারণ একটি কবিতা পড়ে মুগ্ধ হলাম।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা