জীবনমুখী কবিতা অন্ত্যমিল কবিতা
অমৃত সন্ধান

অমৃত সন্ধান

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

তবে আবার নতুন করে
বেরোই নতুন পথের টানে
যদি পাই তারই সংকেত
যে জন আমারই সন্ধানে
সে কোন অনেক জীবন ধরে
ঘুমায় জলেরই প্রান্তরে
আমার দুধ শাদা রং জামার নীলে
উপচে ওঠে ঘুম
আমি যেই ছুঁয়েছি তাকে
বাইরে একলা নিশির ডাকে
ঘুমের অল্প সবুজ আলো
খাতার পাতায় কে মাখালো
আমার ছোট্ট তিতির পাখি
যখন রান্না বাটি খেলে
আমার ধুলো খেলার নদী
আজো জানলা খুলে বলে
নিবি অঞ্জলিতে ফের
দুপুর অনন্ত নীল ঘুড়ি
আমার সুতোয় বাঁধা জীবন
তাই পুতুল নাচে ঘুরি
তবু লালচে ঠোঁটের তিল
আমায় উড়তে শেখায় ভোর
উড়ি অলীক যোজন দূর
লাগে স্বেচ্ছা ব্যথার ঘোর
আমি পাচ্ছি না তো খুঁজে
নিজের হাত ধরে তাই নিজে
শুধু বেভুল পথে ঘুরে
বেড়াই দূরের থেকে দূরে
তোমায় পেতেই হবে জানি
যতই বেসুরো হোক গান
আখর উৎসারিত স্রোতে
আমার অমৃত সন্ধান

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা