নতুন কোথায়?
পড়া: 14
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
গত পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার মুহূর্ত ধরে—
অনবরত খুঁজছি...
আকাশ বাতাস গাছ ফুল,
নদী নালা খালের কূল...
পাই পাই করে খুঁজছি,
অনবরত খুঁজছি...
নতুন পুজোর ছলে,
তোমায় বরণ করবে বলে—
আমি খুঁজছি জলে স্থলে...
ফুলের বাগানে যাই,
বলি নতুন কুঁড়ি চাই,
আসছে নতুন বছর ভাই—
চলো আগমনী গান গাই।
দেখি লাল সবুজের ভিড়ে,
কোথাও ‘নতুন’ লেখা নাই...
বিফল মনোরথে,
গেলাম নদীর কাছে চলে।
ভাঙা গড়ার কিনারায়,
যদি নতুন খুঁজে পাই...
দেখি নদীও সুখে নাই,
বুকে কংক্রিট ব্যথা ভাই।
ভীষণ অবসাদে,
তাকাই নীল আকাশের দিকে,
তীব্র যাতনাতে—
সেথা রংধনুও ফিকে...
মুহূর্তে আঁখি হয়ে এল নত,
বুঝলাম স্বপ্ন সেখানেও মৃত।
হৃদয় ভীষণ আশাহত,
তবু খুঁজছি অবিরত...
চোখে জমাট বাঁধা রক্ত,
আমি এখনও অন্ধ ভক্ত...
হৃদয় আমার রিক্ত,
তবু আগমনী গান গাই—
“এসো হে বৈশাখ, এসো এসো”
**সঞ্জয় মাহাত**
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর