সামাজিক কবিতা ছন্দ কবিতা
শীতঘুমে

শীতঘুমে

পড়া: 14 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

যেদিকেই চাই—
আঁধার আঁধার আঁধার মনে হয়;
বুক-পাঁজরে জমছে শুধু
গ্যালন গ্যালন ভয়।

হিমালয়েরা হারিয়েছে আজ,
খুঁজছি জগৎময়;
ময়ূর পেখম সাজিয়ে শকুন
দিচ্ছে বরাভয়।

ডাকছে আকাশ, ডাকছে বাতাস,
উঠ রে ‘বিশ্বময়’;
শীতঘুমটা ভাঙলে জানিস
ব্যাঙও সতেজ হয়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা