সামাজিক কবিতা গদ্য কবিতা
মিছিলের মাঝপথে

মিছিলের মাঝপথে

পড়া: 11 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মুকুল বসু

পবিত্রতার মিছিলে অনেকের সাথে
আমিও ছিলাম যৌবনের কুঞ্জবন ছেড়ে;
মৌসুমী বায়ু যেমন সাগরের মাতৃ স্নেহে থেকে
অবিরল প্রেম ঝরায় মৃত্তিকায়, অভিসারের আগে।

এখন আমাকে তোমরা ফিরে যাবার রাস্তা করে দাও...
বুঝে গেছি, অনেকেই কিছু-কিছু পারে, সবকিছু কেউই পারে না।
যেমন রাবণ স্বর্গের সিঁড়ি বানাতে পারেনি,
ফ্রয়েডিও তত্ত্বেও মনভূমির সব রহস্য খুঁজে পায় না।

আবার স্বয়ং ভগবানও অগুনতি ব্যর্থতার স্তূপ।
তিনিও পৃথিবীর সব প্রেমিক-প্রেমিকাকে ফুলশয্যা দিতে পারেননি।
পারেননি, সব নারীকে জননী জন্মের আনন্দ দিতে;
জ্বালাতে পারেননি, বৃক্ষলতায় গুচ্ছ-গুচ্ছ ফুলের রং-মশাল।

সেই কবে থেকে তারা সব, পথ হেঁটে চলেছে....
শুধু বংশ পরম্পরা নয়, বীজ থেকে অঙ্কুরের উদ্গম নয়,
একজনের হাত থেকে চলমানতার পতাকা ঝরে পড়ে গেলে,
আরেকজন তুলে নিয়ে মিছিলের সামনে আসে শক্ত হাতে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা