নাব্যতা
পড়া: 11
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এবড়ো-খেবড়ো পথে হোঁচট খায় সব।
পাকে পড়লে জলচরও দিশা পায় না,
জনমত ঢেলে দিয়ে নাগরিক প্রজা হয়ে যায়।
কাদের কথায় কারা মুঠি তোলে আকাশে,
সামনে যারা থাকে তারাই রাজা—গণমিছিলে।
দুই পাশে যারা থাকে দোকানে-বস্তিতে—
এর চেয়ে বেশি লোক দেখেছি অতীতে।
তুমি সহজ না হলে তোমার মনে পাপের কুঠরি আছে,
তুমি যে ভোরবেলা সবুজ ঘাসে চরণ-মন পরিশুদ্ধ করোনি!
যে জন্যে, কত শত নবজাতকের অকাল মৃত্যু হয়...
পদ্মদীঘিতে বিষাক্ত সাপেরা জলজ গিলে খায়।
জটিলতা সরল করে শাঁখ বাজে সকলের সাঁঝে,
জননী শান্তিতে ঘুমোয় করজোড়ে সন্তানের কল্যাণ চেয়ে।
জলধারা বয়ে যায় অবিরত সাগরে ও হৃদে,
আনন্দসাগরের জারোয়ারা তীর ছেড়ে, পোশাক পরে না।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর