সামাজিক কবিতা গদ্য কবিতা
রাজপথ রাজার নয়

রাজপথ রাজার নয়

পড়া: 13 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

অমল বসু

দেশের মানুষ যে যার ঘরে ঢুকে গেছে—
অথচ সবুজ আনন্দে নেচে চলেছে বাতাসের খুশি
বাঁশ ঝাড়ের অন্ধকারে জোনাকী কিছু কম নেই
খয়রি ডানায় লাল চোখ কুবুপাখি বাজিয়ে চলছে ডিজে

মানুষ কেন ঘরে ঢুকে বসে আছে!
সে তো কবেই দাঁত ও নখের বিরুদ্ধে লড়ে জিতেছে
লাঠি গুলি মৃত্যু জয় করে স্বাধীন করেছে উপনিবেশ
পাহাড় নদী ডিঙিয়ে তারার দেশে চাঁদের উঠোন
পথের মালিক পথিক গাছের ছায়া, রাতের সরাইখানা
জীবন দীক্ষায় বৃদ্ধ, প্রেম বিলিয়ে চৈতন্য, এরাও পথিক
ভালো থাকার তাড়নায় নাগরিক হয়ে উঠল সুবুদ্ধি
রাজপথের মালিক রাজা গণতান্ত্রিক শামিয়ানায় মহামন্ত্রী

সকাল সন্ধ্যে দশদিকে ডুগডুগি বাজে, ‘অতিমারী কাল’
ঢেউ আসবে ঢেউয়ের পরে ঢেউ শবযাত্রায় পবিত্রতম নদী
মানুষ টিকা নিয়ে ঘরে বসে থাক, উন্মুক্ত রাজপথ, মাভৈঃ
যা কিছু সবুজ অথবা মাটির গভীরে গচ্ছিত, সব টুকু চাই

সাও পাওলোর রাজপথ জুড়ে প্রতিবাদী মহামিছিল
প্রতিবাদ ভীষণ সংক্রামক, দাউদাউ জ্বলে ওঠে মুখোশ ও মুখ

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা