প্রকৃতির কবিতা গদ্য কবিতা
নদীর খোঁজে

নদীর খোঁজে

পড়া: 14 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

অমল বসু

নদীর আভাষ দিয়ে চলমান বাঁক
অন্ধকারের পাড়ে লুকোতে চাইছে নিজেকে
বাতাস ব্যাঙেদের কটকটি কীর্তনে মুখর
ঝিঁঝিঁর সঙ্গতে অদৃশ্য দৃশ্যের ভেতরে নামছি
পা জড়িয়ে যাচ্ছে বালির নকশিকাঁথায়।

গৌরাঙ্গের টর্চের আলোয় চমকে ওঠে অন্ধকার
ভূত হয়ে যাওয়া নদীর ছায়া দোলে
ভেসে চলা বায়না ভুলে গিয়ে ঘুমিয়ে গেছে ডিঙি
গুগুলের মানচিত্র ধরে হেঁটে যাচ্ছি
আমরা তিন জন জেলেপাড়া পার হয়ে
অনিশ্চিত নদীর খোঁজে হাঁটছি ইতিহাসের পাতায়।

আলোর অনধিকার প্রবেশ ভাঙছে অন্তঃপুর
অন্ধকারকে শাসন কোরো না, থিতু হতে দাও
কান পেতে শোনো—মৃত্যুর গান গাইছে নদী।

ছাই গায়ে মেখে হাওয়া কৃষ্ণচতুর্দশীর চাঁদ
আমাদের চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে উঠলে
অযুত নক্ষত্রের করতালি, জেগে ওঠে ময়দান
জলজ আয়নায় এক লৌকিক নদীর আভাষ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার সংরক্ষিত আবৃত্তি শুনুন।

নদীর খোঁজে-এর প্রচ্ছদ

নদীর খোঁজে

কণ্ঠে: শ্যাম সাহা

শোনা: 176 বার

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা