জীবনমুখী কবিতা গদ্য কবিতা
আশ্রয়

আশ্রয়

পড়া: 11 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

রিমন ভৌমিক

বাজারে দরকষাকষি করে
চারটে খুঁটি পুঁতেছিলো লোকটা
চাল ছাইতে গিয়ে উড়িয়ে দিলো উৎসব
পাতে দুটো পদ কমে গিয়েই
সেজে উঠলো ঝুল বারান্দা, সিড়িঘর

সে শুয়ে থাকে একলা ছাদের নিচে
দেখে, আরশোলারা গুছিয়ে নিয়েছে সংসার
ঝুল সরাতে গেলেই বিব্রত মাকড়সাদের পরিবার

চারটে দেয়াল কতটুকুই বা আশ্রয় দিতে পারে

সেই লোকটা আজও খুঁজে চলে ঘর।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা