বিরহের কবিতা গদ্য কবিতা
মন খারাপের সঙ্গী

মন খারাপের সঙ্গী

পড়া: 12 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শুভ্র সরকার

আমার মন খারাপে সবসময় সঙ্গ দিয়েছে নদী
জোয়ার ভাটার সুরে ক্ষতগুলো করে দিয়েছে ভরাট
ধুয়ে মুছে দিয়েছে পুরোনো দাগগুলো
পাহাড় তখন হতে শিখিয়েছে দৃঢ়
প্রশ্ন ছাড়াই পাশে থেকেছে মাথা উঁচু করে
গাছেরা বলেছে মাটি আঁকড়ে থাকতে
হতে বলেছে উদার দিতে বলেছে ছায়া
সহ্য করার মন্ত্র দিয়েছে ঝড়, ঝঞ্ঝা, তুফান
সকলেই থেকেছে পাশে শুধু তুমি ছাড়া
অতঃপর বুঝেছি
তুমি থাকলে ওসব মন খারাপগুলোই আসলে হয়ে যেত ভিত্তিহীন...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা