ঝাপসা আয়না
পড়া: 10
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সুখ খুঁজি কল্পনায়
আমরা জন্ম দেই বিরহের
হাজার প্রশ্নের লক্ষ উত্তর
লুকিয়ে রাখি খাতার পাতায়
উপহারে নীরবতা রাখি রাংতায় মুড়িয়ে
পরিবর্তন অবশ্যম্ভাবী জেনেও
একই পথ বেছে হাঁটতে চাই অনন্তকাল ধরে
অতঃপর বদলে যায় জীবন আমূল
রঙিন পর্দার আড়ালে জটিলতা গোছানো
খুঁজেও মেলেনা সাবেক রূপ
দেখতে পাই শুধুই ঝাপসা আয়না।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর