পরী
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
দীঘীর জল আকাশখানা মাপে
শিউলি বোঁটা, কমলা ফুল রোদের
এমন আভায় পরীর ডানা কাঁপে
ঘাস গজানো কাঠগোলাপের ছায়া
ভাঙা ফটক উল্টে আছে পরী
জংলা গাছে দুএক খানা জবা
স্থল পদ্ম জড়িয়ে ওঠে মায়া
পাথর খোদাই ভাঙা ডানার পরী
উড়তে তারও ইচ্ছে করে খুবই
সব দিনে নয় যখন পুজো আসে
শরত আকাশ ভাসায় আলোর তরী
উড়ছে ফড়িং পোড়ো বাগান ঘিরে
ভাঙা বাড়ি হাসছে মিটিমিটি
কেউ জানে না শাপলা ফুলের সাথী
সে-ই তো পরী ছদ্মবেশী শালুক দীঘির নীরে
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর