বিশুদ্ধ বিচ্ছেদ
পড়া: 9
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ফিরে ফিরে দেখা হবে বারবার।
পরম্পরার অ্যালবাম থেকে একটি সুদীর্ঘ কবিতা পড়তে শুরু করেছি।
উপেক্ষার আঁচড়ে রক্তাক্ত আর অপেক্ষার বাসরে সুখের কল্পবিলাস নিয়ে ঘেঁটে যাওয়া একটা কিম্ভুৎ কবিতা।
যে কবিতা পড়তে পড়তে আমার অর্ধশতাব্দী কেটে গেল..
পড়া শেষ হলে নক্ষত্রের দেশে হব চুপকথা
জানি পৃথিবীর পরম্পরায় একদিন তুমিও যাবে রূপকথা আমাদের দেখা হবে আবার
বিশুদ্ধ মিলন হয়তো হবে না তবে বিশুদ্ধ বিচ্ছেদও হবে না কোনদিন কোন ভাবেই না।
তুমি শত চাইলেও হবেনা ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর