নিষ্ফল কর্মযোগ
পড়া: 7
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
পুণ্য জাহ্নবীর তীরে
দেখা মহামন্ত্রী বিদুরের সাথে।
তার কাছেই খবর পেলাম,
কৃষ্ণ আজকাল আর বাঁশি বাজায় না।
তার বাঁশির ধুনে প্রকৃতি
দোলায় না মাথা।
বাঁশি হাতে চোখ বুজলেই
ভেসে আসে অসহিষ্ণুতার
কর্কশ কোলাহল।
তুষের আগুনে ঘি ঢেলে
অস্তিত্ব বজায় রাখতে সবাই ব্যস্ত।
জীবনের কথা বিশবাঁও জলে,
মহান হতে চায় রঙিন বিজ্ঞাপনে।
এইসব দেখে-শুনে কৃষ্ণ বলেছেন,
“বৃথাই কষ্ট করে ব্যাখ্যা করেছি, কর্মযোগ।”
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর