সামাজিক কবিতা গদ্য কবিতা
কাটবে এবার আঁধার

কাটবে এবার আঁধার

পড়া: 10 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শুভাশিষ গোস্বামী

স্বপ্ন দেখা দুটি চোখে
পৈশাচিক চিহ্ন,
অনেক আঘাত সারা দেহে—
কী করে ভুলব?

ভুলিয়ে দিতে চায় ওরা,
বাস্তুঘুঘুর দল।
কোন সত্য জেনে ছিলিস?
কেন করছে ছল!

নরখাদক চোখের সামনে
রক্তে ভাসছে যোনি।
ওই পথেই আমরা সবাই
আলোর পথ চিনি।

আসল কথা হয়নি বলা,
আড়াল কাদের করছে?
ওদের সঙ্গে সখ্যতা যে
মিডিয়াতে ভাসছে।

পালাবে কোথায় তোমার শ্রী-রা,
নামছে পথে এবার।
একটু দাঁড়াও, দেখতে পাবে—
কাটবে এবার আঁধার।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা