বিরহের কবিতা গদ্য কবিতা
আকাশ জানে মন খারাপের মানে

আকাশ জানে মন খারাপের মানে

পড়া: 9 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

চপল মতি মেয়ে হরেক রকম ইচ্ছে তার
একদিন সে পাখি হয়ে উড়তে চাইলো গাছের ডালে।
পাদদেশ মাটিতে পুঁতে দিলাম
দু-একটা দিন উড়লো এডালে -ওডালে ।

এবার সে কাঠবিড়ালি হতে চায়
আমি চোখের তারা স্থির করলাম জড় বস্তুর মত।
মার্বেল দুটো নিয়ে খেললো ইচ্ছেমত ।

দুদিন বাদেই চাইল আকাশ,
পেতে দিলেম আমার বুকের বাঁ পাশ
কদিন যেতেই সে আকাশটা ছোট্ট মনে হল।
এবার একটা ব..ড় আকাশ চাই
হৃদপিণ্ডটা টেনে হিঁচড়ে যতটা সম্ভব বড় করলাম।
বুকের আকাশ কতটা বড় করা যায়!

সেটাও তার ছোট মনে হল, সেখানে নাকি দমবন্ধ লাগে
বুকের উপর পাথর রেখে মুক্তি দিলাম তাকে
এখন সে ইচ্ছেমতো চড়ে বেড়ায় কখনো পুব আকাশে কখনো পশ্চিমে।
কখনো উত্তর কখনো দক্ষিণ।

আমার খাঁচার ভেতরে শূন্য আকাশ খা খা করে
আমার একলা আকাশে মন খারাপের অসুখ করে
কেই বা বোঝে কেবা জানে এই মন খারাপের মানে
জানলে শুধু আকাশ জানে। শুধু আকাশই জানে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা