প্রেমের কবিতা গদ্য কবিতা
নব আগমন

নব আগমন

পড়া: 9 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মুকুল বসু

নব আগমন

অবশেষে
সুন্দর এলো নগ্ন বেশে!
কতকাল পরে
তুমি এলে ঘরে।
কী দেবো তোমায় বলো,
দেখো সব কিছু এলো-মেলো।
কাল বোশেখি ঘর মুছেছিল
যতছিল ফানুসের সাথে পথিক হলো।

এত অনন্ত তুমি!
যেন জীবনের জন্মভূমি!
সরে ছিলে তাই প্রেম ছিল না মনে,
সৃজন শ্মশানে পোড়ে প্রেমের বিহনে।
তোমাকে সাজাবো আমি ফুলে ও চন্দনে,
নগ্নতা ভরিয়ে দেবো আদরে-বন্ধনে।
তুমি এলে কী করে ফাঁকা ঘর ভরে যায়,
জুঁই ফুল হাসিমুখে সুবাস ছড়ায়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা