তুলসীর বেদি
পড়া: 7
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
টগর নয়নতারা জবা ফুটে আছে অনিচ্ছায়
জানালার কাঠে উইপোকা রং দেয় মাটির তুলিতে
পাতাঝরা শোকে কাপড় পরেনি শেফালিকা।
মন্দিরের ঘণ্টা ছুঁয়ে নীরবতা ভাঙে কেউ
নদীর বহতা স্রোত ফিরে দেখে শ্মশানের ধোঁয়া
খোঁজ নিতে আসা তাই, বউদি কি বাড়ি আছো?
পরনের সাদা থানখানি শুকোয় চৈত্রের রোদে
বিন্দু বিন্দু জল ঝরে নিকোনো উঠোনে
হয়তো পুজোর ঘরে ঘুমিয়ে পড়েছে না জেনেই।
ওমা! কত দিন পরে!
পাখির উচ্চারণে কথা বলে এ কোন প্রতিমা?
রজনীগন্ধার বাঁকাছড় লঘুপায়ে সামনে দাঁড়িয়ে।
জাদুনগরীর কোন জাদুকর এসেছিল ঘরে!
বউদি আলতো হাসিতে বলে, রাই এসেছিল, আমার নাতনি
বুড়ি কাছিমটাকে ছুঁড়ে দিয়েছিল আত্রেয়ীর জলে
বড়ো কষ্টে পাড়ে উঠে এসে—এই আমি বিষ্ণুপ্রিয়া।
আবার এসেছি ফিরে গৌরাঙ্গের খালি ঘরে
প্রতিদিন যেখানে তেলের শিশি শূন্যতায় ভরে উঠত
দেখিনি কখনো যাত্রে দীর্ঘ সহবাসে
কাশী বৃন্দাবন হরিদ্বার মহাকুম্ভের পবিত্র জলে।
বাহাত্তুরে জীবনের প্রেমে, রাইসুন্দরী আমার তুলীর বেদি
একশো আটটা মিস কল ডিলিট করেছে।
তৃপ্তির হলুদ ফুল আনন্দ প্রসাদ মাথায় ছোঁয়ালে
দাঁড়কাক চালে এসে বসে, ঘাড় নেড়ে ঢেকে ওঠে অবিশ্বাসে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর