সুখের চাবিটা
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ছক সাজানো পূর্ণিমাতে চাঁদটা হাসে কই?
জোনাকির দল আঁধারের খোঁজে মাখে নিয়নের বিষ;
যৌবন আজ মুক্তি খোঁজে, শৈশব দেয় ‘শীষ’।
শান্তি বেচে শেষ করে দিয়ে কিনতে ছুটি ‘পিস’;
ইষ্টদেবের মান-মন্দিরেও জমাই চরম বিষ।
এটাই যেন আমি জনতার জীবন কবিতা;
স্বপ্নে ভাবি, মুছতে যাব এবার ছবিটা।
সাইরেন সুরে ডাক দেয় ভোরে লাল কালিটা;
সব ভুলে ফের ভিড় জমে ঢের খুঁজতে চাবিটা।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর