পাতালঘর
পড়া: 11
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
পাতালঘরে ফুল ফোটে, পাখির গানে ঝরনা নাচে
এক রাতে আত্রেয়ী এসে হাজির- কৃপণ বর্ষার নগ্ন নদীকে দেখে
ফুলের পাপড়ি ঝরে গেল, রাতপাখি ঠাস করে পড়ল মেঘমেঘেতে
গান শোনাতে ভুলে গেল বরনা।
বালিরশহরে এই এক নদী ছাড়া আর কী আছে!
সেই নদী জল ফেলে উঠে এল বালি গায়ে মেখে
গায়ের উত্তরীয় খুলে ছুঁড়ে দিলে, সে বললে- নদীর আবার লজ্জা!
প্রতিটি ঘরের সব খবর নদীতেই জমা পড়ে।
'বুকি' বেঁধে ঝুঁকে বসল সে, এবার কি খোলায় মুড়ি ভাজবে?
একটা লাশ মেঘেতে শুইয়ে দিয়ে সে বললে-
ব্রিজের নীচে বালিতে ঘাড় গুঁজে পড়ে ছিল।
এ তো মলয়! কী করে কী হয়ে গেল?
সকালের সূর্য লালমেঘের চাদরে লাশ গায়ের করে দেবে।
তোমার কবিতায় যদি মলয় বেঁচে ওঠে, অথবা মুখাগ্নির ইচ্ছে-
মলয়, আমার ভাইয়ের বন্ধু, ৪৮ বছর বয়স, বেকার কাদের বয়স ৩০
রাজ্যে যে ৩৪ বছরের দাগ নম্বর আছে সেখানে সে ২৮ বছরের ভাগিদার
ছেলে ক্লাস টু-তে পড়ে, হেলথ ড্রিংকস হিসেবে নিয়মিত চিনিজল খায়
মাননীয় দাদা দিদিদের ফাইফরমাইশ তামিল করেই দিন গুজরান
ইদানীং ফাই নেই ফরমাইশও নেই,
তাই, বানের জলের অপেক্ষায় না থেকে বালিতেই
মলয়ের বউ ছেলেকে জন্ম দিয়ে মরে বেঁচে গেছে, পাতালঘরে মলয়ের লাশ
চিনিজলের নেশা দরজার কড়া নেড়ে ডাকে, ভা লো জে ঠ....
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর