দূরবিন
পড়া: 10
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ভোরের ট্রেন ধরা বড়ো ঝকমারি, ভাগ্যিস অভাবি রাত জাগে অটো
অভ্যাসে ছোটো আলিপুরদুয়ার জংশনের দিকে।
ইন্টারসিটি ভোঁ বাজিয়ে দুলে ওঠে, এবার ভরা পেটের ময়াল
এঁকে বেঁকে জঙ্গলে ঢুকে যাবে শেষ ডিসেম্বরের ভোরে
জানলার চোখে কাচ নামিয়ে ডুব দেই বাকি আধখানা ঘুমে।
তখন বাল্যবন্ধু, প্রিয়তম এসে দাঁড়ায় দূরবিন হাতে।
বীরপাড়া নাকি চালসায় এখন?
আমার বিদেশি দূরবিন নেড়ে চেড়ে বলছিল, এটা
অকাজেই তোর কাছে পড়ে আছে।
আজ সেই দূরবিন হাতে খুঁজে পেয়েছে পলায়নি বন্ধুকে।
প্রিয়তোষ কতবার ডেকেছে আয়, ডাকেনি জয়ন্তী, বক্সার
চিলাপাতা, জলদাপাড়া, গোরুমারা, চাপরামারি, খয়েরবাড়ি
ঝালং, ডুয়ার্সের রং ও রহস্যের খাজানা, তাই
লিটলম্যাগ মেলা সেরে ফিরতি ট্রেনে চেপে বসা...
টেরপেয়ে প্রিয়তোষ এসেছে নিতে, এটা কোন স্টেশন?
ভেবে আর কী হবে, প্রিয়তোষ যখন এসেছে নামতেই হবে
হলুদ ফলকে তিন সারি কাক
কাছে যেতেই কাকেরা অক্ষর হয়ে ওঠে, লেখা আছে দূরবিন।
এই নামে কি কোনো রেলস্টেশন আছে?
ডুয়ার্সের সবুজ আলিঙ্গনে মুগ্ধ, শুদ্ধ হই সারা জীবনের স্নানে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর