প্রকৃতির কবিতা গদ্য কবিতা
প্রান্তরের বুকে

প্রান্তরের বুকে

পড়া: 9 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কণিকা বর্মন

এইখানে প্রান্তরের উপর শস্যভূমি শুয়ে আছে
যেখানে আবাদ হয়ে ফুটে থাকে কিষাণের ঘাম।

এইখানেই একটা পুকুর ডুবে আছে বৃষ্টির জল নিয়ে
যেখানে দিকচক্ররেখায় শ্যামাঙ্গিণী ছেটায় জল।

এইখানে জল কথা বলে বৃষ্টির পতনে
এইখানে জল স্থির রৌদ্রের তাপনে
এই জলে মানুষের কোনো ঘাট নেই
এই জলে মানুষের কোনো স্নান নেই

এইখানে কেবল আকাশের নীচে বিরাট পাথার
যেখানে পাখিদের ঠোঁট খোঁজে শস্যের দানা -
উপরে মেঘ ভেসে যায় হাওয়ার মতো
হাওয়া বয়ে যায় জল স্রোতের মতো ...

এইখানেই ছমছম করে অলৌকিক ভালোলাগা
যখন কোনো নিশাচর তুলে নেয় পূর্ণাঙ্গ চাঁদ...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা