এই শরীরে পৃথিবী নেই
পড়া: 18
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
দুর্গন্ধের বংশ বিস্তার করে,
নিরাপত্তার চাদর এনে
বিছিয়ে দিই ধর্মতলায়।
ধর্মের গাছপালায়
ভগবানের নিত্য জন্ম হয়,
এ জন্মের কোন দোষ নেই
এ জন্মের কোন দুর্গন্ধ নেই
এ জন্মের মৃত্যুও নেই!
সব মৃত্যু মৃত্যু নয়
গচ্ছিত মৃত্যু আগুন উৎপাদন করে তোমার জন্য ,এই পৃথিবীর জন্য।
এ শরীরে পৃথিবী নেই , কোন লজ্জা নেই, ঘৃণা নেই।
নেই কোন স্বর্গ, নেই ভগবানও ।
প্রকাশনা তথ্য: নীরবতার শপথ কাব্যগ্রন্থে প্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
পাঠকের আলোচনায়
মন্তব্য ও উত্তর
মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
প্রবেশ করুন →
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
ভালো থাকবেন সবসময় কাকু।