মিছিল, অভিনেতা এবং স্লোগান ...
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আমার কথা কি শুনছি কেবল আমি
এই ঠেক থেকে তোমাদের বলি শোনো
স্লোগানে স্লোগানে মিশে আছে পাগলামি।
অভিনেতা সব অভিনয় ভালো বোঝে
আমিতো বুঝিনি এতসব গ্যাঁড়াকল
বলতে পারতে দাদারাই সব জানে
কেবল শূণ্য, জিরো সব নিটফল।
এতদিন শুধু উড়িয়েছি ছাই হাতে
ভুলে গ্যাছো সব, গেলাসে ঢেলেছি জিন
সময় আরও জটিল হচ্ছে শোনো —
ঘুরে দাঁড়াবোই দেখে নিও একদিন।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর