একটা জীবন
পড়া: 11
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
তুই বলেছিস বটের শাখায়
বাড়ছে বয়স অনন্তকাল
যৌবন তাই আবেগ মাখায়
রঙীন স্বপ্নে বসন্ত জাল
সময় এলেই প্রহর গড়ায়
ক্ষণ প্রতিক্ষণ কেবল তফাৎ
স্মৃতির পাতায় আবেগ জড়ায়
দিনান্তে রোজই আঁধার রাত
এমনি করেই বেলায় বেলায়
দিন প্রতিদিন সোহাগ নাড়ায়
যাপন যখন অংক মেলায়
সংখ্যাতত্ত্বে হিসাব দাড়ায়
আয় পাখি আয় বারবার ঘুরে
কালের নিয়মে আজ পঞ্চাশ
আকাশে ভাসিস উড়ে যাস দূরে
তবু রোজ রোজ কেন মন চাস
একটা জীবন যেখানে যেমন
প্রতিটা প্রহর প্রকৃতি সাজাই
মহাআনন্দে বইছে তেমন
অনাবিল সুখের সুর বাজাই
-----------------------------------------
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর