দুই দিনাজপুর
পড়া: 8
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ঢেউয়ে ঢেউয়ে গাছ মাটি নিয়ে নাম হই গেচা তাল।
দোআঁশ বেলের মাটির পাশোত এঁটেল পলির সুর,
এক টানেতে বান্দোন দেওয়া দুইটা দিনাজপুর।
দুটারে বুকোত আঁকুপাকু করে ছোট ছোট কত নদী,
জলের আশায় বিছায় গাওত নরম বালুর গদি।
ঘাড় পাঞ্জোরে বড় বড় দিঘি আগে পাছে কত খাঁড়ি,
এলার ভিতরে জড়পটি খায় দিনাজপুরের নাড়ি।
এদিক সেদিক আঁকিবুঁকি কাটে ঢালাই সালাই পথ,
সেই পথ ধরি হয় বিনিময় শহর গাঁয়ের মত।
আলোক ছড়ায় পুলক মিশায় প্রেম প্রকৃতির রূপ,
সুখোত দুখোত হয় একাকার গ্রাম শহরের ধূপ।
দুই জেলাতেই ছড়াই ছিটায় সবুজ সবুজ গ্রাম,
সন্ধ্যা কালোত ভাসি ওঠে যেটি দিগন্তরের নাম।
আকাশ তলোত উর্বরা খেত ফয় ফসলের মাঠ,
সারাটা বছর যেটি কোনা নেয় কৃষক মজুর পাঠ।
রায়গঞ্জ আর বালুরঘাটে প্রধান জেলা শহর,
কোর্ট-কাছারি, স্বাস্থ্য কেন্দ্রে আটপৌরে বহর।
ছোট শহরের ছোট্ট বুকোত ছোট ছোট মিল কল,
অ্যার উপরেই করে নির্ভর গ্রাম গঞ্জের বল।
গাঁয়ের মানুষ শহোরোত ছোটে দরকারি কাজ কামে,
গাঁয়ের প্রীতিও শহর জমায় বুকের সবুজ খামে।
পরিপূরকে দুয়ের অবদান কারো কম নয় থাও,
শহরটা তায় বাপের সমান গ্রাম হচে ভাই মাও।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর