ভাদ্দরের কাহন
পড়া: 9
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কয়েল ছাড়া ঘর বারান্দাত যায় না অ্যানাও বসা।
বিকাল থাকিনা প্যান প্যানা প্যান গহন গহ বাজার ,
সন্ধ্যা হতেই জোয়ার ধরেচে মোশা হাজার হাজার ।
এক দণ্ড খাঁড়া হবার নাই ঘাঁটা খুলির ধারোত ,
বসিবা পাবুনা ঠ্যাংটা মেলাই কুনো পকোর পাড়োত।
সব জাগাতেয় মোশার আড়ং হুল কামানের নল ,
জ্বলাই ফুলাই নাচন ধরাবি রক্ত চোষার দল ।
মোশার মোশান দেখি আজকাল মাও বাপেরা অবাক ,
ছোট বেলা ফের কুটি ছিল ভাই এমন মোশার ঝাঁক !
ঝাড় জঙ্গল ঘাস লতা পাত কুটি এতো উথালাতো ,
খলা খাকোর বাড়ির গোড়গাড় মাটিত ঝকঝকাতো ।
ছোয়াল প'লেরা খেলাই বেড়াত বড়োরা দেখতো খেলা,
গল্প, গুজব হাসি তামাশায় কাটতো জীবন বেলা ।
ভাদ্দর মাসে তখন আচিলো বিশেষ একটা রীতি ,
সন্ধ্যা রাতোত পাড়াত বসতো কাহিনী কথার নীতি ।
খলান খুলান ঘাঁটার ধারোত জটলা বান্দি সব,
কাহিনী শুনতে উঠতো পাড়াত 'চলো চলো' কলরব।
চাঁদের আলোত বসতো আসর মধ্যা গল্পকার,
চার দিক দিয়া ঘিরি বসিতো শ্রোতা ভক্ত তার ।
সাথে থাকতো খেড়ের বুন্দিয়া লাল আগুনের মাথা,
সেই আগুনোত পুড়তো ভাইরে হোঁকার তাঙ্কু পাতা।
পটর পটর হোঁকার টানোত জমি উঠিত কাহন,
গল্প কারের কী বায় ভঙ্গি কী চমকের চাহন !
মগ্ন মত্তে শুনতো সবায় কাহিনী কারের কথা,
'হো' 'হাঁ'কারে দিত সব আলোন সাথোত নড়াতো মাথা।
কাহিনীর পর কাহিনী চলতো রাত হই যাতো ভোর ,
কাটতো না তাও শ্রোতা ভক্তের গল্প শোনার ঘোর।
আধো আন্ধারোত থাকতো বসি কী সুন্দর সবায় ,
কুটি এরকম ছিঁড়ি খুঁড়ি খাতো ঝাঁক বান্দা মোশায়।
সাঁঝ সন্ধ্যায় যেটি কোনা যাও মন ধরা পরিবেশ ,
বাপ মাওয়েরা আজো আওড়ায় সেই দিনকার রেশ।
অসমার কথায় বুঝবা পারি বদলিছা কত দিন,
নিয়মের ফেরে আরো বদলাবি সভ্য সমাজ জিন।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর