দেশ-গ্রামবাংলার কবিতা অন্ত্যমিল কবিতা
বাবুর বাজার

বাবুর বাজার

পড়া: 9 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

বিধান চক্রবর্ত্তী

গিন্নী বলে সকাল সকাল বাজার যাবে কখন
আলু পটল আনতে হবে কি রাঁধ'বো এখন?
বাজার যেতে বললেই বাবুর নানান বায়না
পালংশাক ফুলকপি ছাড়াই ফুরায় মাইনা!

বাবু তখন গজগজিয়ে ব্যাগ'টি নিয়ে হাতে
চলতে থাকে হিসেব কষে কতো আছে খাতে।
বাজার গিয়ে কপাল দেখে কী আছে তার নামে
আলু পটল সবই যেন বিকোয় সোনার দামে।

উপায় না দেখে বাবু বেছে বেছে অল্প কিছু কেনে
সবজি নিয়ে ঘরে ফিরতেই হবে গিন্নির কথা মেনে।
সঙ্গে কেনে মাছ আর ফল খুবই কম করে
ব্যাগ'টা তার এখনো ফাঁকা অনেক কিছু ধরে।

আর কী নেবে বুঝে না পেয়ে ব্যাগ'টি নেয় ঘাড়ে
মাত্র দুটি টাকা পড়ে আছে এখন তার ভাঁড়ে।
মুখ'খানি বাবু কালো করে ঘরে গিয়ে বসে
বাজার গুলি সাজিয়ে নিয়ে হিসেব'খানি কষে।
দাঁত চেপে বলেন বাবু আগুন লেগেছে হাটে
চাষ করবো এখন থেকে পুকুরে আর মাঠে।
প্রকাশনা তথ্য: না

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা