প্রেমের কবিতা গদ্য কবিতা
রাত

রাত

পড়া: 9 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শুভদীপ আইচ

সঙ্গম শেষে একলা হয় চাদর
জেগে থাকে জলজ অভিমান
এ জাতীয় প্রত্যাশা তীব্র হলে ছুঁড়ে ফেলি উদাসী ঢেঁকুর
নতজানু হয়ে বসে পড়ি দেহজ ভোরের কাছে
কিছু যাপন কাঙ্ক্ষিত নয় জেনে
ভ্রমণ করে চলি লুকোনো সিন্দুকে ।

কক্ষপথ জুড়ে নগ্ন গণিকার দল কুশল সংবাদ চেয়ে বসে -
প্রত্যুত্তরে আমি নিশ্চুপ থাকি শহুরে রিক্সাওয়ালার মতো , হাতড়ে বেড়াই তার আচমকা বেকারত্বের ইতিহাস ।

আলো নিভে গেলে
পোকারা ঘুমিয়ে পড়ে
একইভাবে সম্পর্কেরাও

আর
আগুনের তলা জুড়ে

শুধু

পড়ে

থাকে

ছাই ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
সুজন মন্ডল

উত্তরাধুনিক কবিতা। ভালো লাগলো কবিতা পড়ে।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা