আয়না
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সকাল হলেই মা এসে
চুল আঁচড়াত
একটাই আয়না
বিকেল হলেই
বোন এসে বেণিতে
গুঁজে দিত ফুল
একটাই আয়না
বউ শোবার আগে
সুগন্ধি পাউডার মাখে
একটাই আয়না
অথচ তার মুখোমুখি
দাঁড়াতে পারলাম না কখনও
যদি ভেঙে যায়...
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর