অভিমানের মেঘ সরিয়ে
পড়া: 12
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ভালোবাসার গল্পরা সব বাঁচত বারোমাস।
আরশিতে চোখ নেইতো রাখা মনের কথা বুনে,
পাগল পাগল বাদল দিনের উতল হাওয়া গুনে।
শৈশবেরই সুতোর বাঁধন, প্রথম চেনা প্রেম,
মেঘের সাথে বদলে গেছে শ্রাবণেরই ফ্রেম।
চুপ সায়রে ডুব সাঁতারের ভরসা যখন জাগে,
টুপুর টুপুর শব্দ তখন বড্ড ভালো লাগে।
একটুখানি আশকারাতে, একটুখানি ওমে—
দূরত্ব সব গলতে থাকুক অচেনা সব ভ্রমে।
মন খারাপের মেঘ জমিয়ে লাভ কী বলো আর?
আলতো ছোঁয়ায় আলগা হোক মনের যত দ্বার!
বৃষ্টিভেজা সকাল ছেড়ে রোদ্দুর যখন এলো,
ছেঁড়া ছেঁড়া মেঘগুলো সব ছুটির খবর পেল।
ধুয়ে যাওয়া পথটা যেন নতুন আলোয় হাসে,
মেঘের ছুটি,আকাশ আবার নীলচে আভায় ভাসে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর