কোলাজ
পড়া: 9
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
খুশির ছোঁয়ায় ভরিয়ে রাখে শূন্য জীবনপুর।
কাজল কাজল মেঘের দলে বৃষ্টি ঝরা গান
ময়ূর পাখার রঙ বাহারে সূর্য ধোয়া স্নান।
সকালবেলার ভৈরবী আর সন্ধ্যা কালের ইমন
মন কেমনের মেঘমল্লার জাগায় চোখে স্বপন।
কৃষ্ণকলির খোঁপায় গোঁজা গুচ্ছ কদমফুল
বাঁশুরিয়ার বাঁশির সুরে প্রেমেতে ভরপুর।
অভিমানের জল সেচনে রুক্ষ পাহাড় হলো
নদীর ধারার প্লাবনেতে দুঃখ মরে গেলো।
চাঁদের হাসি ঝরে পড়ুক তোমার জীবন রথে,
আলোয় আলোয় ভরে উঠুক কোজাগরীর সাথে।
প্রকাশনা তথ্য: "সিন্ধু সাহিত্য পত্রিকা "য় প্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর