আমার ভারত
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
জ্ঞান গরিমার বৃক্ষছায়ায় জগৎ ভারতময়।
আমার ভারত মীরজাফর বা জগৎ শেঠের নয়;
ভারত আমার কর্মভূমি, ভগৎ-সুভাষময়।
এই ভারতের বাতাস কেন আজকে স্বাধীন নয়?
ভয় মাখা এই ভারত জেনো আমার ভারত নয়।
রামমোহনের ভারতবর্ষে নারী তো পণ্য নয়;
বিদ্যাসাগরের স্বপ্ন মেখে বিশ্ব করেছে জয়।
জীবনটা তো এগিয়ে চলার, পেছন ফেরার নয়;
আবার কেন লক্ষ্মীসেনার বুকে জমছে ভয়?
এই ভারতের আকাশ কেন আজকে স্বাধীন নয়!
ভয় মাখা এই ভারত জেনো আমার ভারত নয়।
কল্পনারা উড়তে শেখায়, 'শূন্য' করে জয়;
নির্ভয়া বা বাল্মীকি কেন ভাবতে শেখায় ভয়?
নারীরূপে গঙ্গা যেথা পুণ্যধারায় বয়;
সেই দেশেতেই নারীর কেন মর্মে মরণ হয়?
আজ ভারতের আকাশ জুড়ে জমছে শুধু ভয়;
ভয় মাখা এই ভারত জেনো আমার ভারত নয়।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর