জন্ম উঠোন
পড়া: 9
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নইলে অনন্তকাল থেকে যাওয়ার বাসনা জন্ম থেকেই।
আসা আর যাওয়া—এতে কি তৃষ্ণা মেটে?
না মেটে না, মেটে না সীমাহীন থেকে যাওয়ার পিপাসা।
এই মাঠ, এ আকাশ—হাতের কাছে বৈঠা টানে অদেখা নীলচে পাখির চোখ।
এ জন্মের ঋণ রেখে যাব আবার ফেরার অপেক্ষায়।
জন্মভূমি, তুমি ভালো থেকো জন্ম জননীর পরিত্রাণে।
আবার দেখা হবে দিগন্ত পেরিয়ে খোলা জানালার ফুরফুরে মেজাজ নিয়ে,
একটা টান, একটাই টানে আবার দেখা হবে।
মন খারাপের নবীশ সেজে আজও পলতা পাতায় উঠোন বানায় বয়সী মেয়ে।
ভুলতে গেলে পায়ের পাশে দাঁড়ায় দুপুর বাঁশির সুরে।
তুমি জানো? মায়ের মতো আপন করে কে বুকে জড়িয়ে ধরে?
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর