নারীজীবন/নারীশক্তির কবিতা গদ্য কবিতা
হত্যা

হত্যা

পড়া: 8 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

ভাঙা ডালিমের মতো আলোমাখা মুখ যে মেয়ের
থেঁতলে মেরেছি তাকে নিজের হাতে
পাতলা ডানার পরি আছাড় দিয়েছি
চপারের ফিনকি দেওয়া ধারালো রাতে

আদিম ভ্রূণ ভেবে যেভাবে মেরেছি মাকে
নুন দিয়ে,গলা টিপে অথবা ক্লিনিকে
মাও খুন করেছে আমাকে
কুমারীর প্রতি গর্ভপাতে

ধুয়ে মুছে ঘোর লাল জরায়ু
ধবধবে তুলোর দেশে বসেছি দুজন
পাখির ছানার হাঁ মেলে দেখি উড়ন্ত ফ্রকের তলায়
ডালিমের বোঁটা খসে যায়

কতদিন খাইনি আমরা বলো
কতদিন খাওয়ায়নি কেউ ভাত মেখে
নিজেদের মাই চিবোতে চিবোতে রোজ
অভিশাপ দিই একে অন্যকে
বাদুড়ের ডানার মতো ঝুলে থাকা স্তনে
ব্যর্থ লেখাদের আঙুল বোলাই
রক্তহীন শাদা কাগজের ঠোঁটে
আততায়ী অক্ষর কালো হয়ে ওঠে...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
সুজন মন্ডল

মারাত্মক কবিতা।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা