প্রেমের কবিতা গদ্য কবিতা
আয়োজন

আয়োজন

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সন্দীপন গঙ্গোপাধ্যায়

একটা হলুদ বিকেল রেখেছি তোমার জন্য ।
রাতের জ্যোৎস্না ঘর অন্ধকার দেখলেই
ঢুকে পড়তে চায়
সেও তো তোমারই জন্য ।

এই যে ঠিকানা বিহীন অচেনা রাস্তা
চলে গেছে আমার বাড়ির সামনে দিয়ে
এর ধুলো অধীর অপেক্ষায় রয়েছে
তোমার রাঙা দুটো পায়ের স্পর্শের জন্য ।
এখানে বাউল আসে না ।
এখানে নদী বাঁধা শ্যাওলায় ।
এখানে ফুল ফুটলেও
গন্ধ নিজের কাছে রাখে ।
এখানে বসন্ত প্রতি ঋতুতে খোঁজ নেয়
কেউ এলো কিনা !
এত সব আয়োজন বৃথা যাবে
বলো !!

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা