পরিবারকেন্দ্রিক কবিতা গদ্য কবিতা
অনির্বাণ

অনির্বাণ

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

বিড়ে খুলে বেরিয়ে আসে রাত আর
রাতের দরোজা খুলে সেই দুঃখী রাজকুমার
ত্রিকালের ফণা জুড়ে শাঁখ বাজে তখনই
শুনলেই হাতজোড় করে মা
মাটির ঠাকুর না পেতলের সিংহাসন
জানায় না কাকে নমো করে
মেঝেয় ফাট ধরছে এদিকে
নড়বড়ে দেওয়ালে মাকে ভাঙা আসবাব লাগে
ঘূণ পড়ছে আমারও মাথায়
মাথা ঝাড়তে ঝাড়তে দেখি দরজা হাতড়াচ্ছে মা
মাঝরাতে বাথরুম খুঁজে পাচ্ছে না
এখানে থাকা যায়
খুকি তুই কিছু করবি না?

কাঠগুঁড়ো সরাতে সরাতে বিড়বিড় করে
সময়ের অল্প ওপরে দুজনেই উড়ি
বালুঘড়িভর্তি মাথা ঝুরঝুর করে
চুন আর শ্যাওলার ছোপে ক্রমাগত
ফুটে উঠি মা মেয়ে তেলভরা সলতের মতো
রাতের তিন কোণা পিদিমে
জ্বেলে দিই মাথা ভর্তি আলো
তবু বেরোতে পারি না তথাগত...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা