স্পর্শ স্বর
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কুটুম পাখির ডালে বসে দোল খায়
গ্ৰিলের রোদ ধরে ধরে নেমে
শাদা ব্যান্ডেজের দেশে শুয়ে পড়ে সটান
তুলো সরিয়ে ভরসা দেয় বাবা
মাথা ধুয়ে দিতে দিতে বলে এইতো কটা দিন
বালিকার মত ঠোঁট ফোলায় ধবধবে সুর
দেওয়ালের দিকে ফিরে শোয়
গুনগুন করে আর খালি পেটে আঙুল দেখায়
ছাই থেকে উঠেছে বলে গনগনে খিদে তার
আমাদের পাতে রোজ খেতে বসে যায়
ফোঁটা ফোঁটা নুন হয়ে মা'র গান
মিশে যায় ব্যঞ্জনে,ভাতের থালায়...
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর