পরিবারকেন্দ্রিক কবিতা গদ্য কবিতা
ভাঙা পুতুল ও বোবা ভাইবোন

ভাঙা পুতুল ও বোবা ভাইবোন

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

বোবা তিন ভাইবোন আমরা
ইশারায় কথা বলি
বলি হাত পা ভাঙা পুতুল হারালো কোথায়?
ঘাস পাতার মতো সময়ের তলা থেকে
সে ডাকছে অন্যমন অন্যমন
শীতের বাক্স থেকে তার হাতে বোনা জামা
বেরিয়ে এসে সাড়া দিচ্ছে
রোদ ভেবে মোরগ ঝুঁটির ঝোপে মেলে দিচ্ছে নিজেই
ঘুমোনোর আগেই জেগে ওঠা পুতুলের সরু কঙ্কাল
অন্ধকারের মতো নীল চোখে তাকায়
পুরনো বাড়ির শাদা হাড়ের ছায়ায় পড়ে ছিল এতদিন
বাড়ির মতো সেও খুব ভুলে যায়
বাড়ির মতো সেও খুব মনে রাখে
কেউ কাউকে দেখতে পায় না ছুঁতে পায় না
শীতকাল এলে শুধু ছবি আঁকতে বসে দুজন
ধুলো ঝেড়ে মোম পেনসিল উঠে আসে বিছানায়
নরম খেলার মতো ছায়ার চারপাশে ঘোরে বাড়ি
রাত্তির পোহালে ভাঙা পুতুল হেসে ওঠে পয়লা ফেব্রুয়ারি
বোবা তিন ভাইবোন আমরা ইশারায় কথা শুরু করি

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা