সামাজিক কবিতা গদ্য কবিতা
কাগজের নৌকো

কাগজের নৌকো

পড়া: 7 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

**উৎসর্গ: ওয়ার বেবিদের জন্য**


"মগর মুঝকো লওটা দো বচপনকা সাওয়ান
উও কাগজ কি কশতি উও বারিষকা পানি..."

তীক্ষ্ণ হুইশেলে ঝলসে উঠলো বারুদ আর
লাল মদে ছিটিয়ে গেল ঝলমলে মাংস ও হাড়
বাঁচাখুচা জীবন কাপড়ে বেঁধে দৌড় দিই
ফুলে ওঠা দুপুরের শব
তার শেষ নিঃশ্বাসের শোক ধরেছি আঁজলায়

কাঁচা মাংস ওজন করে যারা
পাখা ও পল্লবে বিঁধে থাকা লোহাচুর,
ফোঁটা ফোঁটা মধু ও মোমের কাছে
হাত পেতে দাঁড়াই নি আমরা?

পাথরের খোলা মঞ্চ বলো
বলো দেবদারুর দীর্ঘ একাকী
সমস্ত হত্যাকারীর মুখ কেন এক?

মেঘ ভারে আমরা তো ছড়িয়েছি এমন ময়ূর
ভ্রমরের দীঘল গুঞ্জন উড়েছে সর্ষের ফুলে
নুন আর বার্লি খেতে বুলেটের ফাঁক ফোকরে
তাও ঝুলে থাকবে আর্তনাদ?

এত যে নীল নদী ভাসালাম শিরায়
ঢেউয়ে ঘুরপাক খেতে খেতে আইভরি বা
তার চেয়ে শাদা স্তব্ধতা বলো ধাতব নলের মুখে
কেন গোল হয়ে ঘুরবে কাটা স্তন
মাথার গর্তে চটচটে আগুন বেঁধে দেবে কার্তুজ

ফোলা পেটে মেয়েরা ভরে নেবে
রক্ত চোবানো রুটি আর ওয়ার বেবিদের ঋণ
জন্মের তেষ্টায় যারা তছনছ করবে
তাবৎ যুদ্ধ একদিন ব্যারাকে ব্যারাকে

শুনে রাখো বৃষ্টি আনবে ওরা
পৃথিবীর উপকূলে ওরা রেখে যাবে
শ্রাবন... কাগজের নৌকো ভরা দীর্ঘ কবিতা...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা