গোধূলি প্রেম
পড়া: 10
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এক টুকরো আনন্দ।
তুমি বললে— "দেখো কি চমৎকার, কত আপন আলিঙ্গন!
এমন করে প্রেম আসে না সব সময়, কদাচিৎ আসে শিশির চুঁয়ে।"
বললাম— "তুমি জানো না প্রিয়, প্রেম তো এমনই হয়,
কথার মালায়, নীরব সুতোয়।"
সবুজের বুকে একফালি আলো নেমে এলে,
সোনালী-সবুজে মাখামাখি, কেবল রঙের বদল— সবটাই একাকার।
নিঃশব্দে যখন মুছে যায় স্পষ্ট আর অস্পষ্টের সীমান্ত,
আলো-ছায়ার ভিড়ে দুটো মন হেঁটে চলে বহুদূর।
কোনো শর্তের বাঁধন নেই, নেই কোনো উচ্ছ্বাসের তাড়া;
গোধূলির ধীর রূপান্তরের মতো
আমরা শুধু ডুবে থাকি চলো,
এই শান্ত অনুভবের গভীরে— এক অফুরান ভালোবাসায়।
প্রকাশনা তথ্য: "তপনের পাঠশালা" পত্রিকায়
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর