আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
ভারসাম্য দোল খায়

ভারসাম্য দোল খায়

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়

উতল হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে
শীতের হিমেল পরশ
ফাগুনের আগুন মেখে শিমুল পলাশ
রোদ্দুরও আঁটোসাঁটো বোতাম খুলে খোলামেলা
ছাদের জল পাত্র জুড়ে দহিত কথন
পাতারা হাওয়ায় উড়ে পড়েছে অনেক দূরে
এ সময় হঠাৎ আকাশ ভেঙে অনেকটা বর্ষণ
কেন এভাবে নীল আকাশ জুড়ে মেঘেদের দখল
তুমি তো কতদিন তাকাওনি আকাশ পানে
দূর দিগন্ত কতটা ধোঁয়াশা ছড়িয়ে

তোমায় ডাকে ইশারায়
একটা উজ্জ্বল তারার কাছাকাছি
আরও অনেক অনুজ্জ্বল তারা
যেন চাইছে উজ্জ্বলের সান্নিধ্য
চরাচর জুড়ে মাঝে মাঝেই নিয়ম ভাঙার খেলা
আকাশে জমিনে
প্রত্যাশা মত চলছে না দিন যাপন
এপিঠও কখনো হয়ে যায় ওপিঠের মতন
অতন্দ্র প্রহরী মিডিয়া ফাঁস করে চতুরালি

এ এক বৌদ্ধিক সংকট ইদানিং
মগজ যখন পরাজিত হয় যুক্তিহীন আবেগের কাছে
তখনই ভুল বকা শুরু
মস্তিষ্ক ও হৃদয়ের ভারসাম্য তখন দোল খায়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা