সেদিন অন্ধকার
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আলোর শহরে সেদিন ছিল অন্ধকার।
দূরে জ্বলজ্বল করছিল গুটি কতক
ক্ষুধাতুর শৃগালের চোখ___
নিকটে ঘেউ ঘেউ করছিল সারমেয়'র দল।
জনমানবহীন রাজপথ। একলা প্রজাপতি।
নারী কন্ঠের তীব্র আর্তনাদ____
ছিটে ফোঁটা আলো জ্বালে জোনাকি,
সেই আলোতে চোখে পড়ে
কাস্তে হাতে তাড়া করছে স্বয়ং চামুণ্ডা।
একে একে বিলীন হয় শেয়ালের চোখ
বন্ধ কুকুরের ঘেউ ঘেউ শব্দ
জোনাকিরা দেয় ছুট____ স্তব্ধ ত্রিলোক!
ঘোর অমাবস্যায় যাপনের স্বাধীনতা।
প্রকাশনা তথ্য: না
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর