ব্লকলিষ্ট
পড়া: 8
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
একদিন আমারও জায়গা হবে
এটা নিশ্চিত।
গভীরতার স্পর্শ যেখানে
এমন ক'রেই তো সরতে হয়
এটাই নিয়ম।
সেদিনও অজুহাত থাকবে অবহেলার,
অভিযোগ অগণিত
সরতে আর সরাতে।
একজনের ভাঙ্গা মন
অন্যজনের আফসোসহীন
প্রচেষ্টার উল্লাস।
নিজেকে বাহবা দেবে,
পেরেছো ব'লে নিশ্বাসে
একটা স্বস্তি।
বোবার মতো ঠাই দাঁড়িয়ে আমি,
নারীর কলঙ্ক বুকের বাঁ পাশে।
অনুরোধের জায়গা না রেখে
তুমি বিজয়ের পতাকায়
গা ঢেকে বেরিয়ে যাবে।
আমি অবাক হবো না
জানতাম এটাই হবার
তাই আর বলবো না
দোষ ঠিক কি?
মূল্যের উপর মূল্যায়ন
সঠিক সিদ্ধান্তে আসেনি ব'লে
তোমাকে ধরে রাখতে পারিনি
এটাই বোঝাবো নিজেকে।
প্রকাশনা তথ্য: "দৈনিক পত্রিকা " বাংলাদেশ
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর